দুই বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা - The News Lion

দুই বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা


দি নিউজ লায়ন;    বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার কাঁকরতলা থানা কদমডাঙ্গা গ্রামে দুই বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা। সকালে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় দুই বিজেপি কর্মীর অজিত দাস এবং কার্তিক পালের বাড়িতে অভিযান চালায় কাঁকড়তলা থানার পুলিশ। 


 অজিত দাসের বাড়ি থেকে ওই পয়ঁত্রিশটি সুতলি বোমা , ও কার্তিক পালের বাড়ি থেকে ছটি  সকেট বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার নগেন্দ্রনাথ এিপাঠী  জানিয়েছেন , অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.